প্রতিটি প্রহর যেন একখানা অলিখিত পাতা,
প্রতিটি শ্বাস, প্রতিটি কাজ আমারই আমলনামা।
সাদা পাতায় জমছে কত কালির কালো দাগ,
কখনো পুণ্য, কখনো-বা জমছে পাপের ভাগ।
ভেবেছি অনেক অবসরে বসে করব সম্পাদনা,
ভুলগুলো কেটে ঠিক করে নেব, ছিল মনে বাসনা।
কিন্তু হঠাৎ মৃত্যু এসে ফুরাবে কালির আয়ু,
থামবে কলম, থেমে যাবে শ্বাসপ্রশ্বাস বায়ু।
হাশরের দিন খুলবে যখন আমার সে বইখানি,
লজ্জায় আমি নত হব ঝরবে চোখের পানি।
দয়াময় প্রভু! রহম দিয়ে মুছে দিও সব ভুল,
উতরে আমি যেতে পারি যেন ছিরাতের সেই পুল।
-বাসসাম ইবনে আব্দুল আলীম
৭ম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
