শ্রাবণের এই বুক চিরে আজ নামল যে বান,
পানিতে ভাসছে মানুষের স্বপ্ন আর প্রাণ।
পাহাড়ি ঢলেতে উপচে পড়েছে নদী,
চারিদিকে শুধু হাহাকার নিরবধি।
ঘরবাড়ি ডুবে গেছে অতল জলের তলে,
শিশুর কান্না ভাসে সেই বানের জলে।
আশ্রয়হীন মানুষ খোঁজে মাথা গোঁজার ঠাঁই,
বন্যার তোড়ে সব ভেসে গেছে, কিছু তো নাই।
এমন কঠিন দিনে পাশে এসে দাঁড়ায়,
‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ সেবার হাত বাড়ায়।
ক্ষুধার্তের মুখে অন্ন, তৃষ্ণার্তকে জল,
বিপদের মাঝে তারা ভরসার সম্বল।
মানবতার ডাকে তারা ছুটে যায় দ্বারে দ্বারে,
দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার তরে।
এই দুর্যোগ কেটে যাবে, জাগবে নতুন ভোর,
সেবার আলোয় কেটে যাবে বিপদের এই ঘোর।
-মুহাম্মাদ মাহাফুজ আরিফ
বিএ (অনার্স), অর্থনীতি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়,
বড়গাছি, পবা, রাজশাহী।
