আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল
বৃষ্টি পড়ে সকাল-বিকাল।
নাই মেঘ, সাদা মেঘের ভেলা,
হঠাৎ বৃষ্টি ঝরে রাত্রি বেলা।
টানা বৃষ্টিতে রাস্তা-ঘাট ডুবে যায়,
খাল-বিল, নদী ভরে যায়।
কেয়া, কদম নানান ফুল ফোঁটে,
নদীতে নৌকা পালে ছুটে।
নদী পথে হাট-বাজার,
ঘাটে বাঁধা নৌকা সবার।
বর্ষায় মাছ পাই, নদী-সাগরে,
ইলিশের দাম কেন কমে না বাজারে?
সবুজ শ্যামল আমার দেশ,
রূপের রানি বাংলাদেশ।
জন্মে আমি এই দেশে ধন্য,
মাতৃভূমি তোমায় পেয়ে ধন্য।
-আনিছুর রহমান
তেঁতুল-তলা, বগুড়া।
