কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এলো রামাযান

এলো মাহে রামাযান

রাখবো সবে ছিয়াম-ক্বিয়াম,

তওবা করবো দিবারাত্রি

হবো না আর নাফরমান

এলো শাহরু রামাযান।

নাযিল হয়েছে এ মাসে আল-কুরআন,

করবো মোরা তেলাওয়াত সবে

অশেষ পূণ্য পাবো তবে

এলো মাহে রামাযান।

করবো সকলে ছিয়াম-ক্বিয়ামের চর্চা,

ছুবেহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত থাকবো সদা

পানাহার ও সকল পাপকর্ম হতে বিরত মোরা

এলো পবিত্র রামাযান।

এ মাসে আছে মহিমান্বিত রাত,

ইস্তেগফার করো যত পাপীতাপী

ক্ষমা করবেন রহমান

এলো পবিত্র রামাযান।

মুহাম্মাদ আরাফাত ইসলাম সেলিম

দক্ষিণ লালবাগ, দিনাজপুর।


Magazine