কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পর্যুদস্ত

মুহাম্মাদ ইমাম হোসেন

শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, রাজশাহী।

বন্যা সাইক্লোন ভূমিকম্প খরা

সার্স মার্স কুষ্ঠ ইবোলা

প্লেগ কলেরা ফ্লু করোনা

দাবানল পঙ্গপাল বসন্ত যক্ষ্মা;

ভয়ঙ্কর দুর্যোগ মহামারী সব বালা

মানুষের কর্মফল, কঠিন পরীক্ষা

অহমিকায় অন্ধ যারা শুনে নাও বার্তা

হয়ো না অবাধ্য ছাড়িয়ো না সীমা।

যতই চেষ্টা করো পারবে না পালাতে

অদৃশ্য বাহিনী সদা রবে চতুর্দিকে।

ক্ষমতা বা জ্ঞান কোনো আসবে না কাজে

যাঁর হাতে চাবিকাঠি লুটাও তাঁর পায়ে।


Magazine