বছরের শুরুতে বৈশাখের আগমন,
জ্যৈষ্ঠ মাস উঁকি দেয় যখন-তখন।
ধান কেটে নেয় কৃষকের দল,
ঘামে ভেজে মাঠ, বয়ে যায় জল।
তপ্ত রোদে পুড়ে যায় গা,
কাজ থামে না, নেই কোনো ছায়া।
হঠাৎ করে আকাশে যেন পেচা তুল
বৈশাখি ঝড়ে বাজে ঢাকঢোল।
আমের গন্ধ, কাঁঠালের ছড়াছড়ি,
ছেলেমেয়েরা দৌড়ায় খুশির ঝড়তড়ি।
জ্বরেও কেউ ছাড়ে না মাঠ,
আম কুড়িয়ে ফিরছে হাতে পাট।
পুকুরে ডুবে প্রচণ্ড গরমে শরীর হয় শান্ত
ছেলেরা জলে খেলাধুলা করে তবেই ক্ষান্ত।
বেলা গড়িয়ে সূর্য ঢলে,
গোসল শেষে হাসি উঠে চোখের কোলে।
নদী-নালা, খাল-বিল শুকায়,
মাছেরা কোথায় আশ্রয় পায়?
পৃথিবী যেন তপ্ত এক কড়ায়
শুধুই গরম, যেন ছায়টুকুও পুড়ে যায়।
তবুও গ্রীষ্মে জীবন বয়,
ঘামে-ধুলায় সুর তুলে যায়।
মাটির ঘ্রাণে, রোদের ছোঁয়ায়,
গোলাভরা ধানে কৃষক খুশি বেজায়।
-আব্দুল্লাহ আল-নুমান
শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ,
জোরবাড়িয়া কোনাপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
