কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রার্থনা

আমি হঠাৎ পথ ভুলে যাই
আলোর থেকে দূরে,
তবুও প্রভুর দয়ার চাদর
আগলে রাখে মুড়ে।
জীবন ভরে যা করেছি
আমলনামায় জমা,
লক্ষ-কোটি পাপ করেছি 
নেই যে দাড়ি-কমা।
আঁধার রাতে হাত বাড়িয়ে
কাঁদি তোমার দ্বারে,
তুমি ছাড়া কে আর আছে
নাজাত দিতে পারে?
নূরের ছোঁয়া দাও মাখিয়ে
পাপকে মোচন করে,
তোমার যিকির বাজুক দিলে
জাহান্নামের ডরে।
মিনায যুলূমাত ইলান নূর
জাগায় নতুন আশা,
হে দয়াময়, চাই যে সদা
তোমার ভালোবাসা।
-মোখতারুল ইসলাম মিলন 
শিক্ষার্থী, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা, ধামরাই, ঢাকা।


Magazine