কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পরিণতি

ধর্ষকের পরিণতি দেখতে কি পাস? 
ফাঁসির রশি যে ডাকে, কেন মরতে চাস?
ধর্ষণ ও খুনে আর কেউ বাড়াস না হাত,
যদি না হয়ে থাকিস তোরা হায়নার জাত!
দেশজুড়ে এই সাজা চলমান থাক,
এই পাপীর দল কঠিন শাস্তি পাক। 
বাস্তবায়ন করো খুন-ধর্ষণের আইন,
ক্ষমতার লোভে যেন তা না হয় মলিন।

-মো. মিনারুল ইসলাম বিন ইউসুফ আলী 
অধ্যয়নরত, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine