মহাগ্রন্থ আল-কুরআন
নাযিল করেছেন প্রভু,
এরপর আর কোন ঐশী গ্রন্থ
আসবে নাকো কভু।
সব সমস্যার সমাধানে
দেখ সবে আল-কুরআন,
সঠিক পথে অটল থাকতে
পড় সবে আল-কুরআন।
সুন্দর জীবন গড়তে হলে
লক্ষ্য কর আল-কুরআন,
কুরআন-সুন্নাহর অনুসরণ করলে
আল্লাহ দেবেন তোমায় জান্নাত দান।
ছাদেকুল ইসলাম
৬ষ্ঠ শ্রেণী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
