এলো আবার বছর ঘুরে
নেকী কামাইয়ের মৌসুম,
মুমিনদেরই কণ্ঠ জুড়ে
প্রভুর প্রেমের গুনগুন।
লাওহে মাহফূয সিক্ত হলো
কুরআনে কারীম পেয়ে,
জাহেলিয়্যাতের ঘটল ইতি
নবীর নির্দেশনা পেয়ে।
রামাযানের সাধনা ভাই
শান্তি দেয় মুমিনকে,
কুরআনের জ্যোতি শুদ্ধি
করে পাপ আত্মাকে।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
