হচ্ছে নিধন মুসলিম আবার
গাযা ফিলিস্তীন এখন মায়ানমার,
অবিরাম আহব ইরাক, আফগান
নেত্রের সামনে সব অবসাদের ভান।
কে গো শুনিবে মোদের আর্তনাদ?
পবনে কান্না শোনে না পরিষদ?
নয়ন কাড়িল ঘুম, আর কত নিধন
অক্ষম পেটে করে অনলে অসন।
আঁখি অজগর পুড়ে অনলে আলয়
উপাধানে মাথা নিদ্রায় শিশু
দহন রজনী প্রস্তর আঘাত
হর্ষ মিলিটার কহে রোহিঙ্গা অপচয়।
নীরবে আলাপে মুসলিম নিধন
এইতো সুচির অমত্ম্য মন
গণতন্ত্রের মানস কন্যা
কেন মুসলিম প্রসূতির নেই আবরণ?
মুহাম্মাদ কামাল হোসেন
হুজরাপুর, কাকনহাট, রাজশাহী।
