কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ওঠো ওঠো সোনামণি

ওঠো ওঠো সোনামণি, ঘুম থেকে ওঠো,

ভালভাবে ওযূ করে ছালাত আদায় কর।

জামা‘আতে ছালাত আদায়ের গুরুত্ব জানতে যদি তুমি,

হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যেতে তুমি।

ওঠো ওঠো সোনামণি, ঘুম থেকে ওঠো,

ভালভাবে ওযূ করে ছালাত আদায় কর।

ক্বিয়ামতের দিনে প্রথম জিজ্ঞেস করবে তোমায়,

ছালাত করেছ কি না ঠিক মত আদায়।

সঠিক উত্তর দিলে পরে মুক্তি পাবে তুমি,

উত্তর যদি সঠিক না হয় জাহান্নামে যাবে তুমি।

ওঠো ওঠো সোনামণি, ঘুম থেকে ওঠো,

ভালভাবে ওযূ করে ছালাত আদায় কর।

মুহাম্মাদ আরাফাত ইসলাম সেলিম

দক্ষিণ লালবাগ সদর, দিনাজপুর।

Magazine