কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জীবন ব্যাকরণ

ভাবছ তুমি জীবন নিয়ে
করছ সমর কত,
ফিলিস্তীনের অবুঝ শিশু
মরছে শত শত।
লড়ছ তুমি জীবনযুদ্ধে,
হতেই হবে জয়ী!
তাকিয়ে দেখো মাইল স্টোনের
দহন রক্তক্ষয়ী।
প্রাণ গেল কত নিরীহ শিশুর
মান গেল হায় দেশের,
তবুও তোমার জীবন নিয়ে,
এত যাতনা কীসের?
জীবন নামের ছলনা ভুলে
তুমি মরণকে করো স্মরণ,
যুগ যুগ ধরে চলতে থাকবে
এই জীবন ব্যাকরণ।
-নিশাত তাসনিম তুবা
৯ম শ্রেণি, জামি‘আহ সালাফিয়্যাহ, রাজশাহী।
Magazine