কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদের মজা

ঈদ এসেছে ঈদ এসেছে

ধরার মাঝে,

আকাশের ঐ দূর নিলিমায়

সোনার চাঁদ হাসে।

রাতের বেলায় ছোট মামা

নিয়ে আসেন সেমাই,

পরের দিন সকালে তা

তৈরি করেন মা।

বাবা আনেন মিষ্টি নিয়ে

সবাই খাই চল,

কোলাহলে রাত পেরিয়ে

আনন্দতে ভোর।

সকাল সকাল সবাই চলে

ঈদের ময়দানে,

ছালাতের পরে সবাই মাতে

কুশল বিনিময়ে।

শাকির হাসান

দশম শ্রেণী, ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজ

পাকেরর হাট, খানসামা, দিনাজপুর।


Magazine