কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নিঃস্ব নই

এই যে পৃথিবী তুমি বলো, আমি কি নিঃস্ব?

অশেষ ভূখণ্ডের মাঝে আমি সেই ক্ষুদ্র শস্য।

যার অতল সরোধি, অঢেল পবনে আছে অধিকার

তীক্ষ্ণ সূর্যালোক, সীমাহীন অম্বরে আমিও সরদার।

এই যে পৃথিবী তুমি বলো, আমি কি গৃহহীন?

মা’র আঁচলের সমৃদ্ধির মধ্যে নেই কোনো ব্যবধান।

যার নেই তুলনা ভূখণ্ডের কাছে, জানে না তার দূরত্ব

মনের বাঁকে একটু খনে, সুখই তার মহত্ব।

এই যে পৃথিবী তুমি বলো, আমি কি অজ্ঞ?

যত দিন ধরে চলছি সমাজে, দিয়ে চলেছি সঙ্গ।

যার মাঝে থাকতে হইলে করিতে হইবে অর্জন,

মানসিক চাপ, জগতের হাপ সব লাগে বর্জন।

এই যে পৃথিবী তুমি বলো, আমি কি দুর্বল?

শত কষাঘাত হোঁচটের আঘাত, পেয়েছি কত না ছোবল!

যার কাতরে, নিয়মের ঘোরতোরে বাঁধা এ মন

তবুও ছুটে চলেছি দুর্গম পথে দুলিনিও এখন।

-তারিকুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।

Magazine