ঐ এলো এলোরে কুরবানীর ঈদ
সোনামণিরা নাচে, চোখে নাহি নিদ।
চতুর্দিকে চলছে যেন সুরেলা সঙ্গীত
তাই ঈদের আনন্দে ধরা যেন বিমোহিত।
ঈদ মানেই কোলাহল, পরিচ্ছন্ন পোশাক
ঈদ যেন হাসি খুশি, সুখ বে-হিসাব।
ঈদের আনন্দ এক স্বর্গীয় সুখ
উৎফুল্ল সকলেই যেন হাসি মুখ।
ভেদাভেদ ভুলে সব পরম মমতায়
প্রীতি বিনিময় করি ধর্মীয় চেতনায়।
এমন ঈদের খুশি সারা বছর ধরে
থাকতো যদি প্রতিজনের সোনার সংসারে!
অনাবিল শান্তি পেতাম, এমন যদি হতো
পৃথিবীটা হয়ে যেত স্বর্গের মতো!
আত্মগ্লানি যত সবার দূর হয়ে যাক
কুরবানীর ত্যাগ সদা সবার মনে থাক।
অসহায়-কাঙ্গালদের দুঃখ ঘুঁচে যাক
সব দুঃখীরে রহম করো, মহান আল্লাহ পাক।
এম এহসান আলী আরাম।
