পাকা পাকা আম আর কালো কালো জাম,
কতই না লাগে ভালো কাঠালের ঘ্রাণ।
লিচুগুলো পেকে দেখ হয়ে গেছে লাল,
কামরাঙ্গার সাথে আবার মরিচের ঝাল।
আনারস আনার সফেদা ফল
খেয়ে দেখ বন্ধু বেড়ে যাবে বল।
ফলের জন্য শ্রেষ্ঠ মধু মাস জ্যৈষ্ঠ,
মহান আল্লাহ্র দান
তাইতো গাহি শুধু তারই গুণগান।
-মুহাম্মাদ ফরহাদ খান
মীরগঞ্জ, চান্দিনা, কুমিল্লা।
