এলো ঈদুল আযাহা,
মনে আনন্দের ছোঁয়া।
দেব পশু কুরবানী
কুরআনেরই পবিত্র বাণী।
এলো ইবরাহীমি সুন্নাহ,
গগনে কুরবানীর আবহ।
দিল থেকে আল্লাহর সন্তুষ্টিতে,
সুন্নাহ হোক কবুল খাঁটি নিয়্যতে।
গরীব, দুঃখী, মিসকীন, প্রতিবেশী
বণ্টনের আনন্দে করি তাদেরও অংশী।
উৎসবের পুলকে আমরা সবাই,
ভালোবাসার রঙে দিনটি সাজাই।
রমজান বিন শামসুল
খাগুরিয়া, সরিষাবাড়ী, জামালপুর।
