কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশিক্ষণ

জামি‘আহ সালাফিয়্যাহ করেছে এক বিরাট আয়োজন

জীবন চলার পথে যার খুবই প্রয়োজন।

চার অক্ষরের শব্দ সেটি নাম প্রশিক্ষণ

কাজে কিন্তু লাগতে পারে সারাটি জীবন।

শিক্ষক ও কর্মচারী পাবেন উপকার

ছাত্ররাও কিন্তু উপকার থেকে বাদ যাবে না আবার।

এখান থেকে শিক্ষক-কর্মচারী নিচ্ছেন অনেক কিছু

জ্ঞান অর্জনে কেউ কখনো সরছেন না পিছু।

এখান থেকে শিখছেন সবাই প্রযুক্তির ব্যবহার

প্রশিক্ষণটা আসলেই হয়েছে ভারী মজার।

সাবাস জামি‘আহ! সামনে তুমি আগাও

দিকভ্রান্ত পথিকের আলো তুমি দেখাও।

আল্লাহ আপনি কল্যাণ দিন জামি‘আহ সালাফিয়্যাহতে

যেখান থেকে আলেম ছড়াবে সারা দুনিয়াতে।

-বাসসাম ইবনে আব্দুল আলীম

ছাত্র (হিফয), আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine