রোহিঙ্গাদের ঘরে ঘরে
জ্বলছে আগুন উড়ছে খুলি,
অবোধ ছেলে দুধের শিশুর
যাচ্ছে জীবন উড়ছে খুলি।
ভাই বোনের লাশের মিছিল
নাফের ঢলে আসছে ভেসে,
তার সঙ্গে ফের দাদার লাশও
মিলছে যেন হঠাৎ এসে।
বর্মি সৈন্যদের নির্মমতা
দেখছে বিশ্ব চোখ খুলি,
মোড়লগুলো তবুও যেন
আওড়ে চলে সুখের বুলি।
আল ইমরান
ছাত্র, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
