কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন

কুরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, সবকিছুরই মাঝে

তেলাওয়াত কর, পাবে অনেক পুণ্য তাতে।

কুরআনের বাণী শুনে ভরে যায় মন

সবারই জন্য তাহা কতই না প্রয়োজন।

সুন্দর জীবন গড়তে হলে, দেখ কুরআনের বিধান

নিরাশ হবে না, পাবে সবকিছুর সমাধান।

সুপারিশ করবে হাশরে, পড়বে যারা কুরআন

এ জাতির দিশারী তাহা, মুক্তির পায়গাম।

আব্দুল্লাহ বিন আব্দুল আযীয

তানোর, রাজশাহী।


Magazine