ক্যাসিনো ছড়িয়ে গেছে বিশ্বময়ে ভাই,
বাংলার ক্যাসিনো ব্যবসায়ীরা ধরা
খেয়ে কারাগারে ঠাঁই।
দিন রাত চলছে ক্যাসিনো অবিরাম,
করছে গ্রাস ক্যাসিনোতে সোনার দেশ আমার।
জুয়া আর মাদক তাই হয়েছে সয়লাব,
প্রশাসনকে ধন্যবাদ, করছে অভিযান ।
ক্যাসিনো ক্যাসিনো বিশ্বব্যাপী ভাই,
ক্যাসিনোর মতো অন্য জুয়া বাংলাদেশে নাই।
ইসলাম করেছে হারাম মাদক-জুয়াকে,
সরকারকে জানাই সালাম করেছে উচ্ছেদ যে।
রাত দিন বসছে ক্লাবে খেলছে ক্যাসিনো,
গড়ছে সম্পদের পাহাড় যে।
কথায় আছে পাপ বাপকে ছাড়ে না,
ক্যাসিনো ব্যবসায়ীরা এটা মনেই করে না।
খেলছে জুয়া গড়ছে ভবন করছে বিলাসিতা,
থাকবে মনে হয় চিরকাল ছাড়বে না এই ভিটা।
ক্যাসিনো ছড়িয়ে গেছে বিশ্বজগতে
গ্রাস করছে মোদের এই সুন্দর সমাজকে,
ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে।
মুহাম্মাদ আরাফাত ইসলাম সেলিম
দক্ষিণ লালবাগ, দিনাজপুর।
