কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভালোবাসি

মাকে আমি প্রচণ্ড ভালোবাসি

জীবজগৎ ব্যতিক্রম নয় বলেই জানি,

ভীতি মিশ্রিত শ্রদ্ধা অপরিসীম বাবার প্রতি

রক্ত জল করা শ্রমই যার নিয়তি।

ভালোবাসি সহোদর সন্তান আত্মীয় প্রতিবেশী

শৈশব কৈশোর যৌবন, জীবনের সঙ্গী।

চিরচেনা প্রিয় মুখ আরো কত শত

ভালোবাসার বিষয়বস্তু ব্যাপক বিস্তৃত।

শিল্প সাহিত্য শিক্ষা রাজনীতি

পর্যটন ক্রীড়া সভ্যতা সংস্কৃতি,

খেলার মাঠ পড়ার বই সাঁতার কাটা দীঘি

ভোরের সূর্য রাতের চাঁদ, শিউলি কি মালতী।

সবকিছুই ভালোবাসি, কারণ ভলোবাসি নিজেকে

নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোমাকে।

তুমিই দিলে পথের দিশা অন্ধকারে আলো

বিশ্ব মাঝে সবার চেয়ে বাসলে আমায় ভালো।

তোমার বার্তা যিনি পৌঁছে দিলেন সবার দ্বারে

হাজার দুঃখ যন্ত্রণা ক্লেশ সয়ে হাসি মুখে।

মরু থেকে ছড়িয়ে গেল নতুন জীবনমন্ত্র

দুনিয়া পেল সোনার মানুষ ববর্রতা মুক্ত।

তাঁহার প্রতি ভালোবাসার পাই না কোনো সীমা

তাঁকে নিয়ে কটু কথা বলতে ভীষণ মানা।

ভুলেও যদি শত্রুতা কেউ করো তাঁহার সনে

তোমার প্রতি আঁড়ি আমার আজীবনের তরে!

-মুহাম্মাদ ইমাম হোসেন

শিক্ষকআল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়ারাজশাহী।

Magazine