কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শাওয়ালের বাঁকা হাসি

post title will place here
এক ফালি চাঁদ হেসেছে পশ্চিমের ঐ নীল গগণে
খুশির জোয়ার লাগল দেখে মুমিনদের এই মননে।
বিদায় নিচ্ছে মাহে রামাযান, রহমতের এক মাস
চোখের কোণে অশ্রু তবু মুখে হাসির আভাস।
দীর্ঘ মাসের ছিয়াম সাধনা, ইফতার, সাহরী
তারাবীর ঐ মধুর সুরে কাটল বিভাবরী।
সংযমের এই পরীক্ষা শেষে এলো খুশির দিন,
শাওয়ালের ঐ বাঁকা চাঁদে বাজল খুশির বীণ।
আজকে ভোলো বিভেদ সব, ধনী-গরীব ভাই
এক কাতারে দাঁড়িয়ে আজ প্রভুর করুণা চাই।
সেমাই, পায়েস, পোলাও আর আতরের ঐ ঘ্রাণ
বাতাস জুড়ে বইছে আজ খুশির কলতান।
পুরনো সব বিভেদ ভুলে মিলাও হাতে হাত
ভ্রাতৃত্ব থাকুক অটুট, হিংসা যাক নিপাত।
ভালোবাসা আর সম্প্রীতি মহান রবের দান,
সবার তরে ছড়িয়ে দাও আনন্দ অম্লান।
পবিত্র এই শিক্ষা যেন সারা বছর রয়
ঈদ মোবারক, ঈদ মোবারক বিশ্বজুড়ে বয়।
-বাসসাম ইবনে আব্দুল আলীম
৭ম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
Magazine