কুরআন-সুন্নাহ জানতে হলে জামি‘আয় চলো,
শুরু থেকেই প্রতিষ্ঠানটি পরিচালনায় ভালো।
জ্ঞানী-গুণি শিক্ষক দ্বারা কুরআন-সুন্নাহ শিক্ষা দেওয়া হয়,
তাই তো সকলে জামি‘আর সুনাম চারিদিকে কয়।
জামি‘আহ সালাফিয়্যাহ আছে নারায়ণগঞ্জ আর রাজশাহীতে,
কুরআন-সুন্নাহ জানতে হবে থাকবো না আর বাড়িতে।
তাই তো আমি মা-বাবাকে বললাম আল-জামি‘আয় চলো,
তোমার সন্তান শিখবে এবার কুরআন-সুন্নাহর আলো।
জামি‘আর ছাত্র-ছাত্রী সবাই মিলেমিশে থাকে,
সেই আদর্শ দেখতে মানুষ আসে ঝাঁকে ঝাঁকে।
জামি‘আহ সালাফিয়্যাহতে আরও আছে
বৃহদায়তন বায়তুল হাম্দ জামে মসজিদ,
ছালাতের পাশাপাশি প্রতিনিয়ত চলে সেখানে
যিকির-আযকার ও দারস-তাদরীস।
আল-জামি‘আয় হাজারো ত্বলেবে ইল্ম জ্ঞানার্জন করে,
দু‘আ করি আল-জামি‘আর উন্নতি যেন দিনে দিনে বাড়ে।
-আহসান হাবীব (রনি)
শিক্ষক, আবু বকর সিদ্দিক (রাঃ) ইঃ সেঃ হাফিজিয়া মাদরাসা,
বোধখানা, ঝিকরগাছা, যশোর।
