আল্লাহ, সে তো এক মধুমাখা নাম
রহমান, সে তার আরেক মধুর ইসম।
দিন কী বা রাত, আর রাত কী বা দিন সব সময়
সারা দুনিয়াতেই তব মধুর নাম উচ্চারিত হয়।
যত আছে সৃষ্টজীব পশু-প্রাণী আর জড়বস্ত্ত
সকলেই সে নামের তরে লুটায় সিজদা করে নাকো ইতস্ত।
পাখি ডাকে বনে বনে তব নাম গেয়ে গেয়ে
আসমান যমীন সব প্রশান্ত হয় সে নামে নুয়ে।
সে নাম হয় উচ্চারণ আযানের ধ্বনিতে
গেয়ে যায় সুমধুর কণ্ঠে সর্বদা দুনিয়াতে।
আসমান ও যমীনে আছে যত সৃষ্টি
তাসবীহ জপে সে নামই দিব্য দিবা দৃষ্টি।
সারা দুনিয়াতে আছে যত মুসলিম মুমিন
সে নাম দিয়েই হয়নি শুরু- নেই এমন কোন জীবন।
সন্তান ছেলে আর মেয়েই হোক জন্মিলে এ জগতে
মুসলিমের ঘরে শুরু হবে জীবন তার সে নামের ধ্বনিতে।
আল্লাহ আল্লাহ আল্লাহ কী যে মধুর নাম
সারাক্ষণ জপিলেও হয় না যে কোন ঘাম।
ও নাম জপিলে যাবে পাওয়া প্রশান্তি
জপিতে জপিতে মরিলে হবে যে জান্নাতি।
শেষ হবে নাকো কভু গেয়ে সে নামের গুণগান
ছন্দের খেলাকে তাই দিলাম সমাপ্তির স্থান।
আশরাফুল ইসলাম
৩য় বর্ষ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
