ঈমান আমার ক্বলবের আলো,
আঁধার জগৎ করে ভালো।
যার দিলেতে ঈমান জাগে,
সে তো চলে সরল পথে।
আল্লাহ এক, নেই কোন সাথি,
এই খুশিতেই শান্তি মাতি।
নবীর পথ সত্য পথ,
ঈমান নিয়ে করি মোরা অগ্রগতি রথ।
ছালাত ছিয়াম হজ্জ যাকাত,
ঈমানের নামে করি আত্মসাৎ।
দুনিয়ার মায়া ক্ষণিকের ধোঁকা,
ঈমান শিখায় আখেরাতে সুখের দেখা
পরীক্ষা আসে, আসে বিপদ,
ঈমান বলে, পিছপা করিও না মন।
জীবন যাবে মরবে দেহ,
ঈমান দেবে কবরে শান্তির গেহ।
-মিহাদ হাসান
মেলান্দহ, জামালপুর।
