কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সত্যের আহবান

আযান হলে মসজিদে যাই

আল্লাহ ছাড়া মা‘বূদ নাই।

ছালাত পড়ি, যাকাত দেই

হালাল-হারাম বেছে খাই।

কুরআন পড়ি, জীবন গড়ি

আল্লাহ পাকের যিকির করি।

রামাযান মাসের ছিয়াম রাখি

ন্যায়ের পথে অটল থাকি।

উপকার করবে যারা

আল্লাহ্র রহম পাবে তারা।

ঠকবাজি ভালো নয়

এতে ঈমান নষ্ট হয়।

দুঃখ কষ্টে করব জয়

আল্লাহ যদি সহায় হয়।

চলি যদি দ্বীনের পথে

সুখ হবে আখিরাতে।

মরিয়াম বিনতে ইমাম হোসেন

পঞ্চম শ্রেণী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine