কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আরাফার ময়দান

post title will place here
আরাফার ময়দান—
ঐক্যের মহিমান্বিত স্থান।
বিশ্বের সব মুসলিম নারী-নর,
মাতৃভূমি ছেড়ে আসে আপন ঘর।
স্ত্রী, সন্তান, ভাই-বোন ছেড়ে,
দীর্ঘ পথ পাড়ি দেয় ধৈর্য ধরে।
গায়ে জড়ায় সাদা কাফনসম কাপড়,
মনে জাগে রবের ভরসার তোড়।
ধনী-গরীব, আমীর-ফকীর,
সাদা-কালো নেই ভেদাভেদ কিঞ্চিত।
উঁচু-নিচু সব ভুলে একসাথে দাঁড়ায়,
রবের রহমত আর ক্ষমা ভিক্ষা চায়।
তবু প্রশ্ন জাগে হৃদয়ের মাঝে—
ঐক্য দেখি না কেন আজ সমাজে?
গাযা পুড়ে বিশ্বের মাঝখানে,
মুসলিম শিশুরা শহীদ হয় বোমার আঘাতে।
তবু কেন জাগে না লজ্জা প্রাণে,
কেন নীরবতা মুসলিমের টানে?
কালেমা, ছালাত, ছিয়াম আর হজ্জ—
লোক দেখানো নয় তো এ সব কাজ।
হজ্জ শেষে কেন ভুলে যায় মানুষ,
রবের পথে কেন হয় না অবিচল নিষ্ঠা ও স্পর্শ?
দ্বীন ইসলাম ভুলে যায় দুনিয়ার মোহে,
ফিরে না আবার সত্যের পথের দোহে।
তাই ডাক দিই মুসলিম ঐক্যের,
গড়ি আদর্শ জাতি সত্যের পথের।
মুসলিম যখন বিপদে পড়ে রবে,
ভাই হয়ে পাশে দাঁড়াও সবে।
-আনিছুর রহমান 
তেঁতুল-তলা, বগুড়া।
Magazine