একটি বছর পরে এলো হিজরী নববর্ষ
বিগত দিন বিগত পাপ
করছি প্রভু ঘোর অনুতাপ
তুমি যদি ক্ষমা করো তবেই পাবো হর্ষ।
একটি বছর কতটুকু করেছি হায় পুণ্য?
প্রশ্ন করি নিজের কাছে
উত্তর কিছু জানা আছে
ছিলাম যারা বিপদগামী হবে কি পাপ শূন্য?
আমরা মুমিন তোমার প্রেমের বীজটা মনে বুনি
আগামী দিন বাঁচবো যদি
ডাকবো তবু নিরবধি
সকল আদেশ এবং সকল নিষেধ যেন শুনি।
আমরা যেন দুটি রাক‘আত নফল ছালাত পড়ি
দু’হাত তুলি ছালাত শেষে
চোখের জলে থাকবো ভেসে
অনেক পাপী আল্লাহ মোদের দিও ক্ষমা করি।
-শফীকুল ইসলাম শফীক
বি.এ (অনার্স), এম.এ,
ইসলামিক স্টাডিজ বিভাগ, রাবি।
