কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদের স্বাদ

চুক্তি ভঙ্গ গাযার মাঝে
দৃষ্টি পড়ে যখন,
ঈদের স্বাদ হারিয়ে ফেলি
অশ্রু ঝরে তখন।
গোটা মুসলিম উম্মাহ যখন
ঈদকে নিয়ে ব্যস্ত,
গাযার শিশু রক্তস্নাত
করছে না কেউ হস্ত।
কেমন করে ঈদের স্বাদ ভাই
ভারাক্রান্ত প্রাণ পায়?
খাবার বিনে গাযায় দেখ
কত শত প্রাণ যায়।
গাযার বুকে আসবে কবে
ঈদের মহা খুশি? 
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine