কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শিশুর ইচ্ছা

লরি গাড়ি রাস্তায় চলে, জাহাজ চলে জলে

পাখি ওড়ে গগনতলে, পলকে ফেরেশতা চলে।

বিশাল বিমান মানুষ নিয়ে, দেশ-বিদেশে ঘুরে

 জঙ্গী বিমান মানুষ নিয়ে, আকাশ চিড়ে ওড়ে।

মনের ইচ্ছা ঘুরে বেড়াই, ফুলপরীদের দেশে

আমায় পেয়ে করবে সবাই, আদর হেসেহেসে।

মা-বাবা দাদা-দাদী, নানা-নানী ভাই-বোনে

 চাচা-খালা মামা-মামী, সোহাগ করে মনে প্রাণে।

বন্ধু শিক্ষক সহপাঠী, পড়শি পথিক জনে

তাদের ভালবাসব খাঁটি, হাসিখুশি মনে।

দিলেন কত আপনজন, সবার স্রষ্টা আল্লাহ

সরল পথের জন্য কুরআন, প্রিয় নবীর সুন্নাহ।

পড়ালেখার সাথে বাংলায়, কুরআন হাদীছ শিখব

আল্লাহ ভালবাসবেন আমায়, তাঁরই দয়া পাব।

মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ

শিক্ষক (অবঃ), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।


Magazine