ঈদের খুশি দেয় ছড়িয়ে
সারা পাড়া গায়,
কোরমা পোলাও এসো সবাই
মিলেমিশে খাই।
নতুন জামা পরে চলো
ঈদগাহেরই মাঠে,
খাতা থেকে গুনাহর বোঝা
কমে দরূদ পাঠে।
ঈদের মাঠে সবার সাথে
করি কুশলাদি,
মনের ভেতর পুষে রাখা
সব ভেদাভেদ ভুলি!
ঘরে ঘরে খুশির আমেজ
আনে ঈদের চাঁদ,
নতুন জামা গায়ে পরে
যায় না কেহ বাদ।
-গোলাম আযম
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
