আল্লাহ তুমি সৃষ্টিকর্তা রহীম-রহমান,
আল্লাহ তুমি শান্তিদাতা রিযিক করো দান।
আল্লাহ তুমি সর্বজ্ঞানী তুমি সবার রব,
আল্লাহ তুমি অধিপতি সৃষ্টিকুলের সব।
আল্লাহ তুমি সহনশীল রাখো সবার খোঁজ,
আল্লাহ তুমি বিধানদাতা গাইবো গান-ই রোজ।
আল্লাহ তুমি ক্ষমাশীল অসীম দয়াবান,
আল্লাহ তুমি অদ্বিতীয় মহামহিয়ান।
-শফীকুল ইসলাম শফীক
বি.এ (অনার্স), এম.এ,
ইসলামিক স্টাডিজ বিভাগ, রাবি।
