কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদ মানে

ঈদ মানে আনন্দ আর

ঈদ মানে খুশি,

সবার মাঝে বিলিয়ে দেব

মধুর সুখের হাসি।

ঈদ মানে নীল আকাশে

সাদা মেঘের দোলা,

খোকা-খুকি সবাই মিলে

ভাসায় সুখের ভেলা।

ঈদ মানে কেউ ধরবে না

ভেদাভেদের জিদ,

প্রভুর কাছে মার্জনা চাই

পাপকে করো বিঁধ।

ঈদ মানে সবার মাঝে

বন্ধনেরই বান,

ভাইয়ের কাছে বোনের আদর

ঈদের পরম দান।

 -শাকিব হুসাইন

খানসামা, দিনাজপুর।


Magazine