কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আল্লাহ্র ভালোবাসা

আল্লাহ্র ভালোবাসা পেতে যদি চাও

রাসূলের সুন্নাত মেনে তুমি নাও।

তবে পাবে মুক্তি আর সৎ পথের দিশা

তোমা থেকে কেটে যাবে ঘোর অমানিশা।

বিনিময়ে পাবে তুমি পরকালে সুখ

আলোকিত হবে তোমার নূরানী এ মুখ।

ফিরে যদি যাও তুমি সৎ পথ হতে

পরকালে ভেসে যাবে আগুনের স্রোতে।

সেইখানে বাঁচা-মরা নেই কিছু আর

নেক আমল যার আছে সে হবে পার।

তাই বলি ফিরে এসো সৎ পথের দিকে

নয়া করে জীবন সাজাও কুরআন-সুন্নাহ শিখে।

ইসলামী আলো ছড়াও ধরণীর মাঝে

আল্লাহ্র নাম নাও তুমি প্রতি কাজে।

আশরাফুল হক্ব

নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।



Magazine