হ্যাঁ! আমি বেঁচে আছি, খুব ভালোই আছি,
আমার সূক্ষ্ম অনুভূতিগুলোকে নিষ্ক্রিয় করতে,
পঞ্চ ইন্দ্রিয়কে তালা দিয়ে রেখেছি।
যখন চতুর্দিকটা অন্ধকারে ছেয়ে গেল,
এক চিলতে আলো জ্বেলে এখনো,
আমি রঙ্গিন স্বপ্ন দেখে চলেছি।
অশনি সংকেত যখন বার বার দরজায় কড়া নাড়ছে,
দু’হাত দিয়ে কান চেপে ধরেছি।
যখন বিতাড়িত রোহিঙ্গারা খুঁজে বেড়ায় মাথা গোঁজার আবাস,
যখন ফিলিস্তীনের ধ্বংসস্তূপে শত শত বিকৃত লাশ,
তখনো আমি খাই, ঘুমাই, আমার দিন চলে যায়।
যখন বোমার আঘাতে সিরিয়ার মুসলিমদের বুকফাটা চিৎকার,
যখন সম্ভ্রম হারিয়ে আফিয়ারা চলে যায় নীরবে পরোপার,
তখনো আমি খাই, ঘুমাই, আমার দিন চলে যায়।
যখন পৃথিবীব্যাপী মুসলিম নিধনের মহোৎসব,
যখন কাঁটাতারে সীমানায় বন্দি উম্মাহ,
তখনো গণতান্ত্রিক মুজাহিদরা বিজয়ের হাসি হাসে,
তখনো নিজেকে একজন মুসলিম ভেবে অন্তরে শান্তি খুঁজে পাই!
যখন ষড়যন্ত্র চলে কালেমার বাণীকে করতে ধুলিমলিন
তখনো আমার অন্তর বিদ্রূপ করে, ‘তুই কিন্তু মুসলিম’!
ভুলে যাই আমি হামযা, খালিদ, ওমরের উত্তরসূরী
তাইতো অন্তরের রক্তক্ষরণকে শীতল করে দিয়ে গর্ববোধ করি!
-তারেকুর রহমান শান্ত
লক্ষীপুর সদর, লক্ষীপুর।
