কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রার্থনা

রববানা ইয়া রববানা, ইয়া রববানা

মাওলানা ইয়া মাওলানা, ইয়া মাওলানা

আয় আল্লাহ! পাক রব, গফূর ও গাফ্ফার!

গোনাহের সাগরে কিশতি ডুবিল আমার।

ক্ষমা কর, রহম কর, প্রভু মালেক তাই

তোমার দয়া বিনে মাওলা, উপায় তো আর নাই।

পরজগতে মাতাপিতা, যত মুমিন-মুমিনাত

জান্নাতের বাসিন্দা কর, কবুল কর মাগফিরাত।

ইলম-আমলে পূর্ণতা দাও, দাও ঈমানের জোর

আল-কুরআনের সৈনিক হতে, সাহস চাই মোর।

ক্ষমায় ক্ষমায় গফূর, তুমিই পরম মেহেরবান

 হেদায়াত দাও, রহম কর, অপার সেণহ করুণা দান।

কবুল করে এ দেশ আমার, জন্মভূমি বাংলাদেশ

রহম কর দূর করে দাও, পরস্পরের হিংসা দ্বেষ।

ঐকমত্যে সবাই মিলে, পারি যেন লড়তে

ন্যায়-ইনছাফ শান্তিতে ভরা, আদর্শ রাষ্ট্র গড়তে।

সত্যের লাগি আল্লাহ, সইছে যারা নিগ্রহ

প্রেমময় করুণার সিন্ধু, ঢালো অনুগ্রহ।

দ্বীনের কাজে কায়েম রাখ, ঈমানেরই সাথ্

তোমারই দরবারে করি, এই মুনাজাত।

মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ   

শিক্ষক (অবঃ), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।


Magazine