কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আকাঙ্ক্ষা

আমরা সবাই মুসলমান

গাই শুধু আল্লাহ্র গুণগান।

পাপ মোচন করতে হলে

ইস্তিগফার পড় বারে বারে।

পাঁচ ওয়াক্ত ছালাত পড়ি

সকাল-সন্ধ্যা কুরআন পড়ি।

তাসবীহ-তাহলীল যিকির করি

হৃদয়ের মাঝে প্রশান্তি আনি।

আল্লাহ্র হুকুম চলব মেনে

কুরআন-হাদীছ পড়ে জেনে।

বিদ্যা হলো অমূল্য ধন

অর্জন করব সারা জীবন।


ফুল ও খোকা

মুহাম্মাদ সুমন আলী

বাঘা, রাজশাহী।

ফুল বাগানের ফোটা ফুল

বলে আমায় ডেকে,

বলো দেখি খোকা তুমি

ফুটি কোথা থেকে?

 কে বা দিল সুবাস আমার

কে বা দিল রূপ?

কার দয়াতে পেলাম আমি

ভালোবাসা খুব?

বলছি খোকা তিনি হলেন

তোমার আমার রব,

যত কিছু দেখছো তুমি

তারই সৃষ্টি সব!


মোছাঃ মরিয়াম বিনতে ইমাম

চতুর্থ শ্রেণী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine