ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস মেশিন তৈরি করলেন। যার নাম দেওয়া হয়েছে ‘স্পন্দন’। এটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা।
জানা গেছে, এর মাধ্যমে tidal volume, IE ratio, peak hlow, apnea, pressure, respiratory rate, রোগীর শ্বাস সেন্সর সবই নিখুঁতভাবে করা যায়। ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এফ কিংশুক এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজবিরুল হাসান কাব্য। এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন অনেকে।
