প্রথমবারের মতো এবারের সীমিত হজ্জে সব হাজীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ‘টেটমেন’ নামের অত্যাধুনিক ব্রেসলেট। এবারের নির্বাচিত হাজীদের গতিবিধি কঠোর নযরদারিতে রাখতে এমন অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়। ব্রেসলেটের মাধ্যমে হাজীদের সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি হজ্জ কর্তৃপক্ষ নযরদারি করে। ব্রেসলেটটি বস্নুটুথ প্রযুক্তির সাহায্যে হাজীদের মোবাইল ফোনে সংযুক্ত। একাধারে ৩০ দিন পর্যন্ত চার্জবিহীন ব্যবহার করা যায় এটি। ডিভাইসটি হাতের কব্জিতে লাগানো থাকে। ব্রেসলেটের সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা তা বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলে কর্তৃপক্ষ সরাসরি তা জানতে পারে। এ ছাড়াও হজ্জের পর হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা যাবে এ ব্রেসলেটটির সাহায্যে। করোনা মহামারি রোধে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে এবারের হজ্জে। পবিত্র কা‘বা ত্বাওয়াফ, সাঈ ও অন্যান্য স্থানে নিরাপদ দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়।
