২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (আলাইহিমাস সালামরাযিয়াল্লাহু আনহুমরাযিয়াল্লাহু আনহুমারাযিয়াল্লাহু আনহুR)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনসংখ্যা প্রায় ১ লাখ ৭৯ হাজার (১,৭৮,৭৫৭) জন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের শরণার্থী শিবিরগুলোতে মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। তথ্য অনুযায়ী, গত এক বছরে মিয়ানমার থেকে নতুন করে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে।
