যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে তালেবানদের হারানো যাচ্ছে না। আর দেশটিতে শান্তি আনতে হলে আরো অনেক কিছু করতে হবে। নোবা স্কটিয়ার হ্যালিফ্যাক্সে নিরাপত্তা ফোরামে এক আলোচনায় জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, তারা এখন আর হারছে না, এ কথা বলাই ফেয়ার হবে বলে আমি মনে করি। আমরা এক বছর আগে অচলাবস্থা শব্দটি ব্যবহার করেছিলাম। আর বলতে গেলে সেই অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি। ডানফোর্ড বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে আফগানিস্তানে শান্তি আনা যাবে না। তবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো অংশীদাররা সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লিভারেজ ব্যবহার করে চাপ সৃষ্টির মাধ্যমে তালেবানদের বুঝাতে চায় যে তাদের স্বার্থেই এই সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে।
