কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নুসরাতের অশ্রুসিক্ত বিদায়

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অবশেষে মারা গেল মাদরাসা ছাত্রী নুসরাত। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত। ডিপ বার্নের কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। তার জানাযায় ঢল নামে লাখো মানুষের। সবাই নিহত এই মাদরাসা ছাত্রীর জন্য আল্লাহ্র কাছে দু‘আ করেন। মানুষের কান্নায় পুরো জানাযা মাঠে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে তার দাদীর কবরের পাশে দাফন করা হয়েছে। নুসরাতের পিতা মাওলানা এ কে এম মূসা জানাযায় ইমামতি করেন। দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। এছাড়া রক্ত ও লাং ইনফেকশনের কারণে কার্ডিও রেসপাইরেটরি ফেইলিয়র হয়ে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে সকালে পরীক্ষাকেন্দ্রের ভেতরেই তিন তলা ভবনের ছাদে নিয়ে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। চারজন বোরকা পরে এ হত্যাচেষ্টায় অংশ নেয় বলে নুসরাত জানায়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। এর মধ্যে ৭০ শতাংশই গভীরভাবে দগ্ধ। এর আগে ২৭ মার্চ ঐ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শস্নীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় মামলা করলে প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়।


Magazine