কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাস

আগামী ২০৪১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে ধারাবাহিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে একটি শান্তিপূর্ণ, সুখী উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৯-২০ নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাযার ১৯০ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে বাস্তবায়ন করা হবে নতুন ভ্যাট আইন। বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাযার ১৯০ কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার এবং বিরোধী দলীয় উপনেতা নেতা রওশন এরশাদের উপস্থিতিতে তা পাস হয়। অর্থমন্ত্রী মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাযার ১৯০ কোটি টাকা ব্যয়ের ফর্দ ধরে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যা বাংলাদেশের মোট জিডিপির ১৮ দশমিক ১ শতাংশের সমান। এতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ১১ হাযার ৬৮৩ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের প্রায় ২২ শতাংশ বেশি। এবার পরিচালন ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১০ হাযার ২৬২ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেটের চেয়ে ১৬ শতাংশের বেশি। এর মধ্যে ৬০ হাযার ১০৯ কোটি টাকা প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেই যাবে, যা মোট অনুন্নয়ন ব্যয়ের ১৯ শতাংশের বেশি।

নতুন অর্থবছরের সম্ভাব্য ব্যয়ের ৭২ শতাংশ রাজস্ব খাত থেকে পাওয়ার আশা করছে সরকার। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাযার ৮১০ কোটি টাকা। এই অংক বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৯ শতাংশের বেশি।


Magazine