মহাবিশ্বের অন্যতম জটিল প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম কোয়ান্টাম ব্যাটারির সফল নমুনা (প্রোটোটাইপ) তৈরি করেছেন বিজ্ঞানীরা। প্রচলিত রাসায়নিক ব্যাটারির বিকল্প হিসেবে এটি জ্বালানি জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। কোয়ান্টাম মেকানিক্সের ‘সুপারঅ্যাবজরপশন’ নীতি কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ব্যাটারির আকার যত বাড়বে, এটি তত দ্রুত চার্জ হবে। সাধারণ ব্যাটারির মতো এটি দীর্ঘ সময় পর কার্যক্ষমতা হারাবে না এবং এতে কোনো পরিবেশ দূষণকারী উপাদান নেই। স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়িতে এই প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিক চার্জিং সুবিধার এই কোয়ান্টাম ব্যাটারি আগামী দিনে বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধান দেবে বলে আশা করছেন গবেষকরা।
