উত্তর: শৌচাগারে প্রবেশের সময় দু‘আ পড়া সুন্নাত হওয়ার কারণ শয়তানদের অনিষ্ট থেকে নিরাপত্তা অর্জন করা। কেননা শয়তানরা আল্লাহ তাআলার যিকিরমুক্ত অপবিত্র ও মানুষের সতর উন্মুক্ত হওয়ার স্থানগুলোতে উপস্থিত হয়ে অনিষ্ট করার সুযোগ গ্রহণ করে। তাই একজন মুসলিমের প্রত্যেকবার পায়খানা-প্রস্রাবের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে শৌচাগারে প্রবেশের সময় দু‘আ পড়বে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলে, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ‘হে আল্লাহ! নিশ্চয় আমি পুরুষ ও নারী অপবিত্র জিন শয়তান হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি’ (আবূ দাঊদ, হা/৬)। আর ওয়াশরুমে গোসল বা ব্রাশ করতে যাওয়ার জন্য দু‘আ পড়তে হবে না।
প্রশ্নকারী : আশরাফুল আলম ইকো
