উত্তর: ৭ বছরের শিশুকে মোবাইলের আসক্তির কারণে প্রহার করা উচিত নয়। ধৈর্য, নিয়মিত তত্ত্বাবধান ও ভালোবাসার মাধ্যমে তার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করাই উত্তম। বিশেষ করে কুরআন পড়া ও পড়াশোনার প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে নিচের পদক্ষেপ গুলো নেওয়া উচিত- ১. মোবাইল বাচ্চার নাগালের (দৃষ্টির) বাইরে রাখুন। ২. মোবাইলের বিকল্প দিন; খেলাধুলা, গল্পের বই, পরিবারের সঙ্গে সময় কাটানো ও সৃজনশীল কাজে উৎসাহিত করুন। ৩. কুরআনের প্রতি ভালোবাসা তৈরি করুন। চাপ না দিয়ে প্রতিদিন ৫–১০ মিনিট দিয়ে শুরু করুন এবং অল্প পড়লেও প্রশংসা করুন। বাবা-মা নিজেরাও সামনে কুরআন পড়ুন। ৪. কুরআনকে মোবাইলের পুরস্কারে পরিণত করবেন না। ‘কুরআন পড়লে মোবাইল দেব’—এভাবে না বলে কুরআনের প্রতি আলাদা ভালোবাসা ও আনন্দ তৈরি করুন। ৫. ঘুমের আগে মোবাইল বন্ধ রাখুন। সম্ভব হলে মোবাইল/ট্যাব শোবার ঘরের বাইরে রাখুন।
প্রশ্নকারী : আশিক
ঢাকা।
