উত্তর: ভিডিওতে যদি কোনো মিউজিক/বাদ্যযন্ত্র না থাকে, কথায় অশ্লীলতা, শিরক, হারাম বা অনৈতিক বিষয় না থাকে, পুরুষের স্বাভাবিক কণ্ঠ হয়, নারীর কণ্ঠ না হয়, কণ্ঠকে এমনভাবে পরিবেশন করা না হয় যা অশ্লীল গান বা ফিতনার দিকে নিয়ে যায় এবং ভিডিওর দৃশ্যও শরীআতসম্মত হয়, তাহলে এ ধরনের ভোকাল ব্যবহার করা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিন তার কাছে দুই আনছারী কিশোরী ছিল, তারা বুআসের যুদ্ধের ঘটনা নিয়ে গান করছিল। আবূ বকর রাযিয়াল্লাহু আনহু আপত্তি করলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তাদের ছেড়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৯৫০)।
প্রশ্নকারী : রুপাক্ষী
রাজশাহী।
