উত্তর: ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামI-এ কোনো মানুষের চরিত্র ব্যবহার করে কুরআন, হাদীছ, দু‘আ ও যিকির শেখানো যাবে না। কেননা তাতে মিথ্যা আরোপ, প্রতারণা, চেহারা ও কণ্ঠের বিকৃতি, আয়াত ও হাদীছের মূল ইবারতে, অনুবাদে, সূত্রে, মাসআলায় ভুলের সম্ভাবনা, চরিত্রের অতিরিক্ত অভিনয়, হাস্যরস, নাটকীয় অঙ্গভঙ্গি, আকর্ষণীয় মুখভঙ্গি বা বিনোদনমূলক উপস্থাপনা, দ্বীনের নামে বাণিজ্যিক আকর্ষণ (যেমন- ভিউ, সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন বা আয় বাড়ানোর জন্য কুরআন-হাদীছকে অতিরিক্ত ক্লিকবেইট, নাটকীয়তা ও চমকপ্রদ উপস্থাপনা), কণ্ঠ/চেহারার অপব্যবহার করা হয়, যেগুলো ইসলামী শরীআতে হারাম। সুতরাং সেখান থেকে আয় করাও জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চোখ ও অন্তর—এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (আল-ইসরা, ১৭/৩৬)।
প্রশ্নকারী : নাফিউন হক্ব
কুমিল্লা।
